ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

কালিহাতী উপজেলা আমিন সমিতির আলাউদ্দিন সভাপতি ও ফিরুজ সম্পাদক নির্বাচিত

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা আমিন সমিতির ত্রিবার্ষিক সম্মেলন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৪ অক্টোবর সোমবার দিনব্যাপী সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে আলাউদ্দিন সভাপতি এবং ফিরুজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দিনব্যাপী নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনের ফলাফল: সভাপতি আলাউদ্দিন,সহ-সভাপতি: শ্রী সুশান্ত, সাধারণ সম্পাদক: ফিরুজ আলম, যুগ্ম সম্পাদক: মানিক শিকদার,সাংগঠনিক সম্পাদক: আনোয়ার হোসেন লিটন,কোষাধ্যক্ষ: গোবিন্দ চন্দ্র দাস,
প্রচার সম্পাদক: মাসুদুর রহমান মাসুম,দপ্তর সম্পাদক: নূরুজ্জামান জামান,কার্যকরী সদস্য: আসাদ ভূঁইয়া ও বিল্লাল হোসেন।
কালিহাতী উপজেলা আমিন সমিতির প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন শেষে তিনি বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতায় এবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরে আমি আনন্দিত। সকল সদস্যের সহযোগিতা ও আন্তরিকতার জন্য এ নির্বাচন সফল হয়েছে।”

এছাড়া, সদ্য বিদায়ী সভাপতি তোতা জানান, “নতুন প্রজন্মকে সুযোগ দিতে আমি দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। আশা করি, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।”

নতুন নেতৃত্বের মাধ্যমে কালিহাতী উপজেলা আমিন সমিতি আগামী তিন বছরে সংগঠনের উন্নতি ও সেবামূলক কার্যক্রমে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

কালিহাতী উপজেলা আমিন সমিতির আলাউদ্দিন সভাপতি ও ফিরুজ সম্পাদক নির্বাচিত

আপডেট টাইম : ০২:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪