ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে শিশুসহ আটক- ৬

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের বিভিন্ন গহনা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে, রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া এলাকার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা৷ পরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন পুরুষ, ১ জন নারী ও একজন শিশুাসহ মোট ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রকে ১ লক্ষ টাকার বিনিময়ে ওই দালাল চক্রের মাধ্যমে তারা সীমান্তবর্তী এলাকায় আসেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে শিশুসহ আটক- ৬

আপডেট টাইম : ১১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪