ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ে আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবু সাঈদ (২৩) নামে দোয়েল আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ। আবাসিকের একটি কক্ষে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ঘটনাটি ঘটেছে রবিবার (২০ অক্টোবর) মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় দোয়েল আবাসিক হোটেলের কক্ষে। তিনি মমিনপাড়া গ্রামের হাফেজ মৃত হাসান আলীর ছেলে বলে জানা গেছে।

দীর্ঘদিন থেকে আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে হোটেল মালিক মনিরুজ্জামান তুষার ম্যানেজারের রুমের দরজার ভিতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

পারিবারকি সূত্রে জানা যায়, বাড়ির কাউকে কিছু না বলে সবার অগোচরে দোয়েল আবাসিকের রুমের ভিতরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন ফাঁসি লাগিয়েছে এ ব‍্যাপারে কিছু বলতে পারেনি। ৩নং তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর চন্দ্র সরকার জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থনে গেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

পঞ্চগড়ে আবাসিক হোটেল থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪