ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

মোঃ জিয়াউর রহমান:

মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস -চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন বাদি হয়ে এ বছরে ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

এই মামলায় এজাহার নামেও ৮ নং আসামী জুয়েল। উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন তিনি।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সে সহ আওয়ামী লীগের ১০নেতাকর্মী আত্মসমর্পণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান।

তাঁদের মধ্যে ১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে।

কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা

মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

আপডেট টাইম : ০২:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪