ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে স্ত্রীকে কটাক্ষ করায় হত্যা

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে কটাক্ষ করায় ফোন করে ডেকে নিয়ে রেক্সি বাবু রোজারিওকে (৪৩) ছুরিকাঘাতে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়। পরে অপহরণের নাটক সাজিয়ে তার বাবার কাছে ৫০ লাখ টাকা দাবী করে অভিযুক্ত।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য দেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

ঘটনার প্রায় ৪ মাস পর ডোবা থেকে রেক্সি বাবু রোজারিও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের মুকুল রোজারিওর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত লিংকন জন রোজারিওকে (৩৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার লিংকন একই গ্রামের মৃত লিও রোজারিওর ছেলে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের সুলতান উদ্দিনের মালিকানাধীন মাছের ঘের থেকে লিংকন জন রোজারিওকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। লিংকন ওই মাছের ঘেরে ভুয়া নাম পরিচয় দিয়ে চাকরি নিয়েছিল।
পরে অভিযুক্তর স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে পুলিশ রেক্সি বাবুর মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মুকুল রোজারিও জানান, গত ১০ আগস্ট দুপুরে আমার একমাত্র ছেলে রেক্সি বাবু রোজারিওর মোবাইল ফোনে একটি নাম্বার থেকে একটি ফোন আসে। পরে সে তার মা’কে দড়িপাড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওইদিন গভীর রাতেও ছেলে বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে রাতেই কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করি।
তিনি আরও জানান, পর্যায়ে আমার ছেলের মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা জানায় ছেলেকে জীবিত পেতে হলে ৫০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে গাজীপুর শালবনে আসেন। এরপর থেকে ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তার ছেলের পূর্ব পরিচিত লিংকন জন রোজারিওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন লিংকনসহ তার সহযোগীরা কয়েকজন মিলে রেক্সি বাবু রোজারিওকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অপহরণের এক সপ্তাহ পর তিনি কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার ছেলেকে অপহরণ ও হত্যার অভিযোগ করেন।
পুলিশের অপর একটি সূত্র জানায়, আসামী লিংকন জন রোজারিও একদিন রেক্সি বাবু রোজারিওকে কটাক্ষ করে বলে, তুই হিজড়া। তখন সে বলে, তোর বউকে আমার কাছে একদিনের জন্য দিস, তাকে দেখিয়ে দিবে আমি হিজড়া কি না। এর জেরে ক্ষিপ্ত হয়ে সে রেক্সি বাবু রোজারিকে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে রেখে অপহরণের নাটক সাজায় বলে অভিযোগ করা হয়েছে।। ঘটনার পর থেকে লিংকন পলাতক ছিল।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর কবির জানান, বাদী মুকুল রোজারিওর সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে আসামী লিংকন জন রোজারিওর অবস্থান নিশ্চিত হই। পরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের সুলতান উদ্দিনের মালিকানাধীন মাছের ঘেরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে লিংকন ভিকটিমকে ছুরিকাঘাতে হত্যা এবং লাশের সঙ্গে বালির বস্তা বেঁধে ডোবায় ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

গাজীপুরে স্ত্রীকে কটাক্ষ করায় হত্যা

আপডেট টাইম : ০১:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪