ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু বান্দরবানের ৩’শ নং আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ে সপ্তাহ ব্যবধানে ২ সড়ক দুর্ঘটনা, বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন নওগাঁয় সাংবাদিক মেহেদী হাসান অন্তরকে মানবতাবাদী সম্মাননা নওগাঁ কাঁচামাল বাজার সমিতির সভাপতি-সাঃ সম্পাদকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

আদমদীঘিতে ভূয়া ডিবি পুলিশের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারালেন অটোরিকশা চালক, গ্রেপ্তার ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ভূয়া ডিবি পুলিশের ফাঁদে পড়েছেন আল আমিন নামের এক অটোরিকশা চালক। এসময় তার কাছে থেকে ব্যাটারীচালিত একটি অটোরিকশা নিয়ে পালিয় যান প্রতারকরা। এ ঘটনার সঙ্গে জড়িত নারী-পুরুষসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা মৃধাপাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯), নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮), একই গ্রামের মামুন সরদারের স্ত্রী রিতা খাতুন (৩০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর সোমবার দুপুরে
যাত্রী নিয়ে আদমদীঘি বাজারে আসেন ব্যাটারীচালিত অটোরিকশা চালক আল আমিন। এসময় আদমদীঘি বাজারে হঠাৎ দেখা হয় তার একই গ্রামের পরিচিত রিতা খাতুন নামের এক নারীর সঙ্গে। এরপর রিতা খাতুন তাকে প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে শিয়ালশন গ্রামে যেতে অনুরোধ করেন। তার কথায় রাজি হয়ে তার বাড়িতে যান অটোরিকশা চালক আল আমিন। সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে প্রস্তুতি নিয়ে ছিলেন রিতা খাতুনের স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান। পরে সেখানে কয়েকজন অজ্ঞাতনামা ডিবি পুলিশের পরিচয় দিয়ে অটোরিকশা চালক আল আমিনকে এলোপাতাড়ি ভাবে মারধর করে একটি জায়গায় নিয়ে যান। এসময় তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আটকে রাখেন এবং এই সুযোগে অটোরিকশা নিয়ে পালিয়ে যান সালমান সরদার ও রিতা খাতুন। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের হয়। ঘটনার তদন্তে রবিবার রাতে বগুড়ার পৌর শহরের তিব্বতের মোড় এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

আদমদীঘিতে ভূয়া ডিবি পুলিশের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারালেন অটোরিকশা চালক, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৩:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪