ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ পরিবেশন না করার আহ্বান- রিয়াজুল হান্নান

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান সঠিক তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ পরিবেশন না করার আহবান জানিয়েছেন। একটি পত্রিকায় তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে তিনি সোমবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান।
তিনি বলেন, ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় তাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয় যা মিথ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। প্রকাশিত ঘটনার সঙ্গে তিনি কোনভাবেই জড়িত নন। ইতিমধ্যে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরাইদ গরুর বাজারে গিয়ে জানতে পারেন বাজারের ইজারাদার গরুর ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ নিয়ে হট্টগোল হলে জনগণের স্বার্থে স্থানীয় বিএনপির নেতারা মিমাংসা করে দেন এবং রশিদের মাধ্যমে ইজারাদাকে বাজার থেকে টাকা উত্তোলনের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে নিয়মতান্ত্রিকভাবে রশীদের মাধ্যমে ইজারার টাকা তোলা হচ্ছে।
তিনি বলেন, বালু নিলাম পাইয়ে দেয়ার জন্য টাকা নেয়ার ঘটনাটি সঠিক নয়। হ্যাচারির বিষ্টা নিয়ে পত্রিকায় যে বক্তব্য ছাপা হয়েছে তাও মিথ্যা ও বানোয়াট। এ বিষ্টা আগে আওয়ামীলীগের নেতারা নিতেন এখন স্থানীয়রা নিচ্ছেন। তিনি বলেন, ‘কাপাসিয়ায় চলছে দখল রাজত্ব’ শীর্ষক সংবাদটিতে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর রশিদ খান, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মলি আল আমিন শ্যামল, অ্যাডভোকেট মীর সেলিম, জেলা আইনজীবী ফোরামের সদস্য আবু তাহের নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ পরিবেশন না করার আহ্বান- রিয়াজুল হান্নান

আপডেট টাইম : ০২:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪