ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

পঞ্চগড়ে দুর্নীতির কারণে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড়-
নিয়োগ বাণিজ্য, কাগজপত্রে জালিয়াতি, মাদরাসা ফান্ডের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বেতন সংক্রান্ত এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে এমপিও সংক্রান্ত নোটিশ থেকে বিষয়টি জানা যায়।

গত ১ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালকের বরাবর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে উঠা দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে তার বেতন-ভাতার এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না, সেটার সন্তোষজনক জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

পঞ্চগড়ে দুর্নীতির কারণে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত

আপডেট টাইম : ০৭:৩৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪