ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ জন আটক

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়- পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মিসভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বেংহারি ইউনিয়নের মানিকপীর ফাযিল মাদরাসা মাঠে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।
রাতেই বেংহারি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত করে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলছিল। এসময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২ জন আটক

আপডেট টাইম : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪