ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারীদের নিরাপদে যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব- সড়ক ও সেতুমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন গাজীপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মণিরামপুরে কিশোরীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, ১৫ দিনেও দৃশ্যমান অগ্রগতি নেই এবার দারুস সালাম গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাটে অজ্ঞাতনামা মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ দারুস সালামে অজ্ঞাতনামা অর্ধগলিত মৃত দেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় দারুস সালাম থানা পুলিশ বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন

কোটালীপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার-৩

ইস্রাফিল খান,কোটালীপাড়া প্রতিনিধি-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন ওঝাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরি বাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে কোটালীপাড়া থানা পুলিশ নিরাঞ্জন ওঝাকে গ্রেফতার করে।
নিরাঞ্জন ওঝা টিকুরি বাড়ী গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।
মামলাসূত্রে জানাযায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়–য়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (৫ নভেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ ৩ জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে।
ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামা বাড়ী। এ সুবাদে সুজিত ওঝার সাথে আমার মেয়ের পরিচয় ছিল। একসময় গোপনে সুজিত ওঝা আমার মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা মামলা না করতে আমাকে হুমকি দেয়। এরপর আমি নিরাঞ্জন ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কোটালীপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার-৩

আপডেট টাইম : ০২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪