ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মধুখালীতে স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় ২ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে নির্যাতন ও বিকৃত ভিডিও করে চাঁদা দাবির মামলায় নাঈম (১৭) ও তুহিন (১৭) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারী) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নির্যাতিত ওই স্কুল ছাত্রের সাথে একই স্কুলে পড়াশোনা করে। সংঘবদ্ধ গ্যাং তৈরি করে তারা সহপাঠীদের বুলিং ও মেয়েদের উত্তক্ত করতো।
সম্প্রতি তারা এক ছাত্রকে মারপিট করে উলঙ্গ ভিডিও করে দশ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর গত ৩ নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে বের হলে তাকে মোটরসাইকেলে তুলে আখ ক্ষেতে নিয়ে বেদম মারপিট করে। এ ঘটনার তথ্য জানতে পেরে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে মধুখালী থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. নুরুজ্জামান এ মামলায় ওই দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

মধুখালীতে স্কুল ছাত্র নির্যাতনের ঘটনায় ২ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪