ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ গাজীপুরে ১৯টি খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের সাথে তর্কে জড়িয়ে শেষে দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রূপগঞ্জে সাংবাদিক মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার- স্থানীয় সরকার মন্ত্রী গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাজারের একটি ওষুধের দোকানে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালায়। তবে ততক্ষণে আগুনে পুড়ে বিপুল ক্ষতির সম্মুখীন হন ওই এলাকার ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, যা থেকে ওষুধের দোকানে আগুন ধরে এবং পরে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন: ইমান আলী, ওয়ার্কশপ মালিক – ১৫ লাখ টাকা, ফরহাদ আলী, টেইলার্স দোকানদার – ২০ লাখ টাকা,আশরাফুল ইসলাম গ্লিল ওয়ার্কশপ মালিক – ১০ লাখ টাকা, নূরুল আমিন, মোটর সাইকেল মেকানিক – ২০ লাখ টাকা,কামরুল ইসলাম বিসমিল্লাহ ফার্মেসীর মালিক – ১ কোটি টাকা,লিটন ফার্মেসী দোকান মালিক – ২০ লাখ টাকা,আব্দুল লতিফ বিদ্যুৎ সরঞ্জাম দোকান মালিক – ৫ লাখ টাকা, মৃত শাজাহান তালুকদার ডেকোরেশন মালিক – ৫ লাখ টাকা,
শাহ আলম, মনোহরি দোকান মালিক – ৩ লাখ টাকা

অগ্নিকাণ্ডে মোট প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই দিকে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করি।
ক্ষতিগ্রস্ত দোকানের পরিমান ৯/১০টি ও ক্ষতির পরিমান আনুমানিক ৮০/ ৯০ লাখ টাকা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই

আপডেট টাইম : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪