ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী? নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক গ্রেফতার নারায়ণগঞ্জে দুই থানার ওসি প্রত্যাহার সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু, নবীনগর আহামেদ ক্লিনিক হাসপাতালে ভাঙচুর বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে: নবাগত জেলা প্রশাসক গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশের অভিযান, সেলো মেশিন উদ্ধার বর্ণিল আয়োজনে পর্দা উঠল শরীয়তপুর প্রিমিয়ার লীগ মির্জাগঞ্জে যুবকের কাছে চাঁদা দাবী: না পেয়ে এসিড নিক্ষেপ, বিএনপি ও যুবলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু: আহত-২

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক-
নওগাঁ জেলার বদলগাছীতে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সঞ্জিতা রানী (১৮) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২৫ নভেম্বর,সোমবার দুপুরে বদলগাছী-মাতাজীহাট সড়কের আপেল মোটরসাইকেল শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জিতা রানী বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের অন্তঃসত্বা স্ত্রী বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল বাসটি। অন্যদিকে ব্যাটারি চালিত ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জিতা রানীর।
স্থানীয়রা জানান, বাসের চালক সহ ৪জন স্টাফকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে। ঘটনার স্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় থানা পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহজাহান আলী মুঠোফোনে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় জ্বালানি সংকটঃ সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার মৃত্যু: আহত-২

আপডেট টাইম : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪