ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার জান্তাকে গ্রেপ্তারের আবেদন, সিদ্ধান্ত নেবে আইসিসি

আব্দুল্লাহ আল শাফী-
রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান এই আবেদন করেছেন।

আইসিসির প্রধান প্রসিকিউটরের বাংলা‌দেশ সফর নি‌য়ে বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর এক‌টি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফরের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসি। এতে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়।

কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি জ‌ান‌তে চাইলে এক প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।

অপর এর প্রশ্নের উত্তরে তিনি জানান, কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, সেটা এখন বলা সম্ভব নয়। তবে আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে।

এসা এম্বে ফাল জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে আইসিসি সহায়তা দেবে।

উল্লেখ্য, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খানের নেতৃত্বে ২৫ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। সফরকালে প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া তারা প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার জান্তাকে গ্রেপ্তারের আবেদন, সিদ্ধান্ত নেবে আইসিসি

আপডেট টাইম : ০৩:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪