ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেদারছে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি ও ঝারফুকের চিকিৎসা দিয়ে যাচ্ছেন কেয়াইন ইউনিয়ন পরিষদের চৌকিদার ৮ম শ্রেনী পাশ চান মিয়া ওরফে চান মিয়া দফাদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চান মিয়া ওরফে চানমিয়া দফাদার তার চৌকিদারির কাজ শেষ করার পর বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের কুচিয়ামোড়া- সৈয়দপুর সড়কের একটি দোকানে বসে প্রতিনিয়তই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দিয়ে যাচ্ছেন এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি এবং ঝারফুকের চিকিৎসা। তিনি দোকানে একটি রঙ্গিন ফটোকপি করা SIT-MEDICAL TECHNOLOGY AND DENTAN COLLEGE এর তিন মাসের ডিপ্লোমা ইন মেডিকেল প্রফেশনাল কোর্স ফর রুরাল ডক্টর্স (আয়ুর্বেদিক/ডেন্টাল) একটি আয়ুর্বেদিক প্রশিক্ষণের ভুয়া সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছেন তিনি। এর দারাই করছেন সকল রোগের চিকিৎসা।

বেশ কিছুদিন আগে এক শিশুকে ভুল চিকিৎসা দিলে শিশুর অবস্থা আশংকাজনক হয়ে যায়। পরবর্তীতে ওই শিশুর বাবা তাকে ঢাকার আদ-দীন হাসপাতালে ৫ দিন ভর্তি রেখে চিকিৎসা করান। একাধারে হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি, কবিরাজি ও ঝারফুকের চিকিৎসা দেয়া অলরাউন্ডার ভুয়া চিকিৎসক চান মিয়ার এই সকল কর্মকান্ডে অতিস্ট এলাকাবাসী। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন এলাকার লোকজন।

এবিষয়ে ভুয়া চিকিৎসক চান মিয়ার কাছে বক্তব্য চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে সাংবাদিকদের নামে বিভিন্ন মহলে অপপ্রচার চালানোর চেষ্টা করেন।

উপজেলার নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ নাদভী বলেন, আমরা চাই চিকিৎসা টা নিরাপদ হোক। মানুষ রোগ সারানোর জন্য আল্লাহর পর ডাক্তার কে বিশ্বাস করেন। এমন ৮ম শ্রেনী পাশ করা একজন যে কিনা ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারে না সে কি ভাবে মানুষের এই চিকিৎসা গুলো দিচ্ছে। তার কাছে গেলে সে সকল রোগের চিকিৎসা করেন। কোন রোগীকে সে ফিরায় না। আমরা চাই দ্রুত প্রশাসন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করুক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া

আপডেট টাইম : ১১:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪