ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

বাউফলে ছাত্রদলের আহ্বায়কের বিচার সহ বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • এম জাফরান হারুন :
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৯১২ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সীর দৃষ্টান্ত মূলক বিচার ও দল থেকে বহিষ্কারের দাবিতে কালাইয়া ইউনিয়ন বিএনপি মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে কালাইয়া বন্দর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে প্রথমে সংবাদ সম্মেলন করেন এবং বিকেল ৫টার একই কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন অভিযোগ করে বলেন, ‘গত ২৮ ডিসেম্বর ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সী দলবল নিয়ে চর দিয়ারা কচুয়ায় কৃষকের জমি দখল করতে গেলে স্থানীয় কৃষকদের প্রতিরোধে ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন। খবর পেয়ে আহতদের দেখতে আমি বাউফল হাসপাতালে গেলে মুজাহিদ মুন্সী ও তার সঙ্গীরা আমার ওপর হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘হামলার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পরে পুলিশ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অথচ আমাকে ওই জমি দখলের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে। আমি এ ঘটনায় দলীয় হাইকমান্ডের কাছে মুজাহিদ মুন্সীকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম অভিযোগ করে বলেন, ‘ওই ঘটনার মিথ্যা মামলায় আমাকেও আসামি করা হয়েছে।’ এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সী বলেন, ‘কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার লোকজন আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে চর ও হাটবাজার দখল করেছেন। ছাত্রদল নেতা ইয়াসিনের জমিও তারা দখল করেছেন। ইয়াসিনসহ কয়েকজন ছাত্রদল নেতা চরে গেলে বিএনপি নেতা তুহিনের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়। আমি তাকে (তুহিন) রক্ষা করেছি, হামলা করিনি।’
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বরের ঘটনায় ২৯ ডিসেম্বর জেলা ছাত্রদল থেকে মুজাহিদ মুন্সীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। দলের অভ্যন্তরীণ কোন্দল ও জমি দখল নিয়ে ওঠা অভিযোগে বাউফলের রাজনীতি উত্তপ্ত। স্থানীয় বিএনপি ও ছাত্রদলের মধ্যে ক্রমবর্ধমান বিরোধ দলীয় ঐক্য ও শৃঙ্খলার ওপর প্রভাব ফেলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

বাউফলে ছাত্রদলের আহ্বায়কের বিচার সহ বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:৩৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫