ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হাইব্রিড নেতার ধমকে স্ট্রোক, বিএনপি নেতার মৃত্যু গুরুদাসপুরে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সেলাইমেশিন বিতরণ গুরুদাসপুরে চলাচলে অক্ষম প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পাবনায় শীতার্তদের পাশে প্রেসক্লাব পাবনা গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্স- উপাচার্য হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ: লাঠিচার্জে আহত অন্তত ২৩ তেঁতুলিয়ায় অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন জব্দ

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের নামে পঞ্চগড় সদরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামেরঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ সাগর স্মরণীয় রোড।
বৃহস্পতিবার বিকেলে সাতমাইল মোড়ে নাম ফলকের উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলামসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুনসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

আপডেট টাইম : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫