ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলা ও লুটপাটের শিকার সাংবাদিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের বিচারের দাবিতে ও নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন।
বুধবার দুপুরে জেলার সিরাজদিখান প্রেসক্লাব কার্যালয়ের তিনি এই সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি প্রশাসনের প্রতি ক্ষোভ ছেড়ে বলেন, একজন সংবাদকর্মি হয়েও প্রশাসনের সহযোগিতা পাচ্ছিনা৷ হামলা ও লুটপাটের সাথে জড়িত বালুদস্যুদের সাথে সিরাজদিখান থানা পুলিশ জড়িত সখ্যতা থাকায় পুলিশ আসামীদের ধরছেনা এমন মন্তব্যও করেন তিনি৷ এছাড়াও তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদকর্মিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বালুদস্যুদের বিরুদ্ধে ইলেকট্রনিক্স প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করে ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোক্তার হোসেন। তার পর থেকে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসে বালুদস্যুরা। গত ৫ আগষ্ট সরকার পতনের সুযোগকে কাজে লাগিয়ে ভুক্তভোগী মোঃ মুক্তার হোসেনের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপট লুটপাট করে৷ এতে তার দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়। সেই হামলা ও লুটপাটের ঘটনার বিচার চেয়ে মামলা করেও আসামীদের আইনের আওতায় আনা যাচ্ছেনা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

বালুদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলা ও লুটপাটের শিকার সাংবাদিক

আপডেট টাইম : ১০:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫