ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজদিখানে গাছের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত ৬

নাদিম হায়দার, মুন্সিগঞ্জ প্রতিনিধি-

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাছের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতরসহ ৬জন আহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের মসজিদ সংলগ্ন সিরাজদিখান-ইছাপুরা সড়কে টঙ্গীবাড়ী থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনটি ঢাকার দিকে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. মাইনুউদ্দিন (২৭)। সে গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতরা হলেন, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের করিম বেপারীর ছেলে লিটন শেখ (৩৫), মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের আ.জলিলের ছেলে মো. দিদার খান (৫২), ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের শেখ তফিউদ্দিনের ছেলে সোলায়মান (৫৮), ফতুল্লা থানার বকতবলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৫), টংগীবাড়ি উপজেলার আ.রহিম (৪০)।

বাসের যাত্রী আব্দুল্লাহ ঢালী বলেন,আমি ও আমার বন্ধু বেতকা থেকে ঢাকার উদ্দেশ্যে বলাকা পরিবহনে উঠে ছিলাম। ইছাপুরা চৌরাস্তা থেকে বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে হিরনের খিলগাঁও এসে গাছের সঙ্গে সংঘর্ষ লাগায়। এতে অনেকেই আহত হয়। আমিও হালকা ব্যাথা পেয়েছি। আমিসহ বাসের অনেক যাত্রী অনেকবার বাস চালককে মোবাইল ফোন রেখে বাস চালাতে বলেছিল। কিন্তু সে (চালক) মোবাইল ফোন না রেখে বাস চালায়। তার (চালক) কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এই চালকের সুষ্ঠু বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মারুফ রাইয়ান বলেন,দুপুর ২টা ১০মিনিটে বাস দুর্ঘটনার ৬ জন যাত্রীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। আমরা ৬জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ১জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৫জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, শুনেছি কয়েকজন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

সিরাজদিখানে গাছের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত ৬

আপডেট টাইম : ১২:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫