ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

রেজাউল মোল্লা, গাজীপুর- গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী একটি ট্রেন থেমে যায়। এ কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২শ যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে।
স্থানীয়রা জানায়, ট্রেনটি থামার মাত্র আধা ঘন্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পায় ঢাকা- গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি রেল লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে ছুটে স্লিপার লক ভেঙে সরে গেছে। এ সময় রেলের নিরাপত্তা কর্মীরা ওই এলাকা অতিক্রমকালে ঘটনাটি দেখতে পায়। নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেয়। তারা উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানায়। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোন বার্তা পায়নি। দ্রুতগামী ট্রেন বারোশো যাত্রী নিয়ে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পায়। আসন্ন বিপদ বুঝতে পেরে ট্রেনের লোকমাস্টার জোর ব্রেক করে সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ১২০০ যাত্রীর প্রাণ।
ঢাকা-চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বেলা ১৪টা ৩০ মিনিট এর সময় আমি ট্রেন থামানো নির্দেশ দিলে ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ঘটনা জানা যায়। তিনি বলেন, কিভাবে রেললাইনের স্লিপারের লক গুলো খুলে গেল এবং রেললাইন বাঁকা হয়ে সরে গেল সেটি বুঝা যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন আসলে বিষয়টি জানা যাবে।
গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়ে সেখানে আটকে আছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।
তিনি আরো জানান, এ ঘটনার কারণে ঢাকা -জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপ লাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

আপডেট টাইম : ০১:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫