ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়: মুখপাত্র

আব্দুল্লাহ আল শাফী, নিজস্ব প্রতিবেদক-
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

আজ সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এছাড়া সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। পুতুলের দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং, এখানে প্রি-ম্যাচিউর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না।

তিনি আরও বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না। এটা সাধারণ একটি প্রক্রিয়া। এর ব্যত্যয় কোথায় হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে।

সীমানা লঙ্ঘন করে বাংলাদেশিকে খুন করেছে ভারতীয়রা এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি বলেন, ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যতটুক দেখেছি, এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো। কিন্তু এখানে সীমানা লঙ্ঘনের ঘটনা রয়েছে এবং বিজিবি বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে। আমাদের কাছে আর বিস্তারিত তথ্য নেই।
তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং খোঁজ-খবর নিচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়: মুখপাত্র

আপডেট টাইম : ০২:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫