ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, আবুল কাশেমের হত্যা, একটা পূর্ব পরিকল্পিত হত্যা মাগুরার মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক মহম্মদপুর ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে বিধান মন্ডলের সাথে বাকবিতন্ড! মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাগুরায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করছে না শ্রীপুর থানার পুলিশ! নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী মিতু গ্রেফতার মাগুরার শালিখায় চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন করায় দুই সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা! রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব হলেন মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন

গোপালগঞ্জে জিয়াউর রহমানের পোস্টারের পাশে শেখ হাসিনার পোস্টার

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ)-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন দেয়ালে জিয়াউর রহমানের পোস্টারের পাশে শেখ হাসিনার পোস্টার লাগানো হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর পোস্টারের নিচে শেখ হাসিনার পোস্টার লাগানো হয়েছে। উপজেলা পরিষদের বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, এবং বিভিন্ন অফিসের দেয়ালে ছেয়ে গেছে এই পোস্টার।
ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে এই শেখ হাসিনার পোস্টার লাগানো হয়েছে।
পোস্টার এর উপারে লেখা,’আগেই ভালো ছিলাম’মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘ শেখ হাসিনাতেই আস্থা’।
পোস্টারের নিচের অংশে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স -গোপালগঞ্জ জেলা’।
ভ্যানচালক, অটোচালক, বিভিন্ন গাড়ির যাত্রী সহ পথচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের উৎসুক হয়ে এই পোস্টার দেখতে দেখা গেছে। চায়ের দোকানে এই পোস্টার নিয়ে নানা আলোচনা চলছে।
তবে শেখ হাসিনার এই নির্বাচনীয় উপজেলায় এই প্রথমবারের মতো ,’বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স’ – গোপালগঞ্জ জেলা এই নামটি শোনা গেছে।

৫ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন।৫ আগস্টের পর এই প্রথমবার শেখ হাসিনার পক্ষে এই পোস্টারের কার্যক্রম হয়েছে।

ট্যাগস

নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে ভাবিকে পেটালেন দেবর: থানায় অভিযোগ

গোপালগঞ্জে জিয়াউর রহমানের পোস্টারের পাশে শেখ হাসিনার পোস্টার

আপডেট টাইম : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫