ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দীর্ঘ দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন বরগুনার বামনায় ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বছরের পর বছর সরকারি বিদ্যুৎ খরচে চলছে সুপেয় পানির অপচয় গাজীপুরের রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা বন্ধের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত নারী ও শিশু বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং দেশে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে ২৯ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে MSF-এর আন্তর্জাতিক সভাপতির সাক্ষাৎ গাজীপুরে মসজিদে তালা মারা হুমকি: নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা

আলোচিত কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-

কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।

এসপি সাফিউল সারোয়ার বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে সুবা মোমিন নামে যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি।

এর আগে নওগাঁ কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় মোমিনের বাবা মোস্তফা আলমকে। মোস্তফা আলম বলেন, আজ ভোর ৪টার দিকে মোমিন ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে।

ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়।

গণমাধ্যমে খবরে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সপরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতে ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা।

তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আলোচিত কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার

আপডেট টাইম : ০১:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫