ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহম্মদপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ গাজীপুর সিটি কর্পোরেশের প্রকৌশল বিভাগের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ কুমিল্লা মুরাদনগরে বাবাকে মারধরের অপরাধে ছেলেকে কারাদণ্ড বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধন বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সিরাজদীখান থানায় হামলা চালিয়ে দরজা-জানালা, আসবাবপত্র ও ৫টি গাড়ি ভাঙচুর করেন।বুধবার বেলা ১১টায় সিরাজদীখান উপজেলা মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।
নিখোঁজ রোমান শেখ সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। সে একইসঙ্গে স্কুল ছাত্র ও অটোরিকশা চালক। গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সিরাজদীখান থানায় গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় থানার দরজা-জানালা, আসবাবপত্র ও পুলিশের পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন।
নিখোঁজের দীর্ঘদিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এ আন্দোলনে নামে। মানববন্ধনকারীরা ৩ দিনের মধ্যে রোমানের সন্ধান চেয়ে আল্টিমেটাম দিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মহম্মদপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদীখানে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভের পর থানায় ভাঙচুর

আপডেট টাইম : ০২:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫