ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত, প্রতিবাদে মানববন্ধন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানই উচ্চশিক্ষার চাবিকাঠি- ইউজিসি চেয়ারম্যান

পল্লবীতে বাইতুর রহমান জামে মসজিদ ও নুরুল কুরআন মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৪৮ বার পড়া হয়েছে

রাজধানীতে বাইতুর রহমান জামে মসজিদ ও নুরুল কুরআন মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর মিরপুর পল্লবী কালশী ধ-ব্লকে বাইতুর রহমান জামে মসজিদ ও নুরুল কুরআন মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি, বুধবার, মসজিদ সংলগ্ন সড়কে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক শায়েখ আহমাদ বিন ইফসুফ আল-আযহারী। এছাড়াও উপস্থিত ছিলেন বাইতুল আযম জামে মসজিদের খতিব হযরত মাওলানা গাজী মোহেব্বুল্লাহ সিদ্দিকী এবং বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদ নুরুল হাসান (তাওহীদ)সহ আরও বহু আলেমে দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৯১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান (মামুন)। তবে তিনি বিদেশে অবস্থান করার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

ওয়াজ মাহফিলে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় মুসল্লিরা এ আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বলে মন্তব্য করেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পল্লবীতে বাইতুর রহমান জামে মসজিদ ও নুরুল কুরআন মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫