ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে পারিবারিক কবরস্থানে শহীদ কাশেমের দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের লোকজনের হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাসেমের জানাজা নামাজ গাজীপুরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাসহ শত শত লোক উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের লাশবাহী গাড়ি রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। তার আগেই শত শত লোক রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ শেষে নিহতের লাশ বোর্ডবাজারের দক্ষিণ কলমেশ্বর বাড়িতে নেওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে সেখানে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ, মহানগর জামায়াতের নায়েবে আমির মো. আলী হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইমতিয়াজ আহমেদ তানভীর, গাছা থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিচ, হেফাজতে ইসলামের নেতা মাওলানা নাসির উদ্দিন, ছাত্র অধিকারের নেতা ফরিদুজ্জামান জাহিদ, মহানগর বিএনপি নেতা প্রভাষক বশির উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রেজাউল করিম।
এ সময় মহানগর বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, গণমাধ্যমবিষয়ক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজার আগে বক্তব্যে পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘বাংলাদেশে যারা পলাতক, তারা হায়নার মতো আবারও আক্রমণ শুরু করেছে। ওই আক্রমণে প্রথম শহিদ আবুল কাসেম। পুলিশ এখন জনগণের স্বার্থে কাজ করছে।
জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত শক্তি যদি আবারও মাথাচাড়া দেয়, আমরা সবাই একসঙ্গে মিলে রুখে দেব। মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির এবং আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-২ আসনের দলীয় প্রার্থী মো. হোসেন আলী তাঁর বক্তব্যে বলেন, ‘সন্ত্রাসী কর্মকা-ের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

গাজীপুরে পারিবারিক কবরস্থানে শহীদ কাশেমের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ০৭:০০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫