ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের সোহাগ গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তৌফিকুর রহমান সোহাগ (৩৮) নামের এক সাবেক উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। তৌফিকুর রহমান সোহাগ উপজেলার সান্তাহার ইউপির কায়েতপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩’শ নামসহ অজ্ঞাত প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউপির কায়েতপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের সোহাগ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫