ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতির ছেলে বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৩ এপ্রিল এক গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট থানায় বেহেস্তী রহমান ঈদকে আসামি করে মামলা করেন। এরপর বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র‌্যাব-১ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জয়পুরহাট থানার পুলিশ তাকে ঢাকা থেকে নিয়ে আসেন।
গ্রেফতার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে র‌্যাব-১ ঢাকায় গ্রেফতার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। আজ বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার

আপডেট টাইম : ০৫:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫