ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন অপরাধে জরিত থাকার অভিযোগ বিভিন্ন দেশের ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।গ্রেপ্তারদের মধ্যে ১৫৬ জন বাংলাদেশি রয়েছে। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১২৪। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান গতকাল রাতে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫