ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি গলিতে গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেই ছিনতাইয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাকিল (২২) নামে একজনকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘ছিনতাইয়ে ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এরপর অভিযান চালিয়ে তাকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার শাকিলের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দুজন যাত্রী নিয়ে একটি রিকশা একটি গলির মুখে এসে দাঁড়ায়। যাত্রীরা তরুণ-তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় ছিলো হেলমেট। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি-শার্ট।

মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুজন নেমে আসে। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে রিকশায় থাকা তরুণীকে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখায়। একপর্যায়ে তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যায়। কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশার তরুণ যাত্রী এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫