ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার বিচারিক কার্যক্রমের ষষ্ঠ দিনে চারজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

আজ ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও পারিবারিক কারণে দুজন সাক্ষী আদালতে উপস্থিত হতে পারেননি। আগামীকাল তাঁদের সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ সাক্ষ্য দিয়েছেন মাগুরা সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আলাউদ্দিন, সুরতহাল প্রতিবেদক এসআই আঞ্জুমান আরা এবং ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী বিচারক সব্যসাচী রায়। সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল খবর বাংলাদেশকে বলেন, আজ পর্যন্ত মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বাকি দু’জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই পর্ব শেষ হবে।

আশা করছি, এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা হবে।

এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে হিটু শেখ তার আত্মীয় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আছিয়াকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে ১৩ মার্চ সে মারা যায়। এরপর আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৩ এপ্রিল চার্জশিট দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ষষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ চারজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট টাইম : ০১:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫