ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

ক্ষতিগ্রস্তদের রিকশা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান: বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় – আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনকল্যাণেই বিএনপির রাজনীতির মূল শক্তি ও লক্ষ্য।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে “মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে” পাঁচ জন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়ে চালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গুড়িয়ে দেয়ায় পাঁচ জন ক্ষতিগ্রস্ত রিকশা চালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান এবং একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন আমিনুল হক। এসময় তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্হানের ব্যবস্হা না করে এ ধরণের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্হানের ব্যবস্হা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। তাদেরকে গুড়িয়ে দেয়ার প্রয়োজন হতো না।

আমিনুল হক বলেন, যেহেতু অটোরিকশা রাস্তায় চলাচলের জন্য বিপদজনক। সেহেতু আমরা ক্ষতিগ্রস্তদেরকে পায়ে চালিত রিকশা প্রদান ও পাশাপাশি তাদেরকে নগদ অর্থ প্রদান করলাম।

এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করবো বিএনপির প্রত্যকটি নেতাকর্মী যাতে তার নিজ নিজ এলাকার এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কার্যক্রম গুলো চালিয়ে যায়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর সমাজ গড়ে তুলার জন্য ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,
মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা রুনা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক খান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ক্ষতিগ্রস্তদের রিকশা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান: বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায় – আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫