ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

সিরাজদিখানে অপচিকিৎসা দিচ্ছেন ভুয়া চিকিৎসক চাঁন মিয়া

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেদারছে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি ও ঝারফুকের চিকিৎসা দিয়ে যাচ্ছেন কেয়াইন ইউনিয়ন পরিষদের চৌকিদার ৮ম শ্রেনী পাশ চান মিয়া ওরফে চান মিয়া চৌকিদার।

চাঁদ মিয়ার অপচিকিৎসারার বিরুদ্ধে বেশ কয়েকবার বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ হয়েছিল কয়েক বার বিরুদ্ধে সেই সাথে স্থানীয় প্রশাসন কে অবহিত করার পরও অদৃশ্য কারণে হচ্ছেনা কোন প্রতিকার। নির্বিঘ্নে তিনি চালিয়ে যাচ্ছেন অপচিকিৎসা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চান মিয়া ওরফে চানমিয়া দফাদার তার চৌকিদারির কাজ শেষ করার পর বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের কুচিয়ামোড়া- সৈয়দপুর সড়কের পাশে একটি দোকানে বসে প্রতিদিন বিকেলে আছরের নামাজের পর হতে রাত দশটা পযন্ত এই অপচিকিৎসা দিয়ে যাচ্ছেন । কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দিয়ে যাচ্ছেন এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানী এবং ঝারফুকের চিকিৎসা। তিনি দোকানে একটি রঙ্গিন ফটোকপি করা SIT-MEDICAL TECHNOLOGY AND DENTAN COLLEGE এর তিন মাসের ডিপ্লোমা ইন মেডিকেল প্রফেশনাল কোর্স ফর রুরাল ডক্টর্স (আয়ুর্বেদিক/ডেন্টাল) একটি আয়ুর্বেদিক প্রশিক্ষণের ভুয়া সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছেন এর দারাই করছেন সকল রোগের চিকিৎসা।

বেশ কিছুদিন আগে এক শিশুকে ভুল চিকিৎসা দিলে শিশুর অবস্থা আশংকাজনক হয়ে যায়। পরবর্তীতে ওই শিশুর বাবা তাকে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ৫ দিন ভর্তি রেখে চিকিৎসা করান। একাধারে হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি, কবিরাজি ও ঝারফুকের চিকিৎসা দেয়া অলরাউন্ডার ভুয়া চিকিৎসক চান মিয়ার এই সকল কর্মকান্ডে অতিস্ট এলাকাবাসী। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন এলাকার লোকজন।

এ বিষয়ে ভুয়া চিকিৎসক চান মিয়ার কাছে বক্তব্য চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে সাংবাদিকদের নামে বিভিন্ন মহলে অপপ্রচার চালানোর চেষ্টা করেন এবং বলেন আমার হাত অনেক উপরে আপনারা আমার কিছুই করতে পারবেন না।

বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুরুল আলম বলেন, আপনারা ঐ ভূয়া চিকিৎসকের তথ্য দিয়ে সহায়তা করুন আমি ব্যাবস্থা গ্রহণ করবো

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারী বলেন, এই চিকিৎসকের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। আমরা খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবো।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান

সিরাজদিখানে অপচিকিৎসা দিচ্ছেন ভুয়া চিকিৎসক চাঁন মিয়া

আপডেট টাইম : ০৩:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫