ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে অক্সফোর্ড কে,জি স্কুলে নানান আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের মিরপুরে লাজফার্মার সাইনবোর্ডের আড়ালে নকল ওষুধ বিক্রয়ের অভিযোগ! সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক ‎নওগাঁয় সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহিদুল ইসলাম ধলু বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উত্তর সাকুচিয়া যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত খালেদা জিয়া ঐক্যের প্রতীক: আমিনুল হক খালেদা জিয়া ঐক্যের প্রতীক: আমিনুল হক
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা

প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড

মাগুরায় আট বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

মামলার খালাস পাওয়া তিন আসামি হলেন, সজীব শেখ, রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায় শ্রীপুর উপজেলার আট বয়সী শিশুটি। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমের নামে মামলা করেন। পরে ওই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে অক্সফোর্ড কে,জি স্কুলে নানান আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা

প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫