ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

রূপগঞ্জে সালমান এফ রহমানের দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। গত ১৭ মে (শনিবার) দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকার গ্রামবাসী সরকারি রাস্তাটি উদ্ধার করেন। দীর্ঘদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ার পর গ্রামবাসী সড়কটি উদ্ধার করলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে ওই এলাকায় বেশ কয়েক বিঘা জমি কিনেছেন। জমি কেনার পর সেখানে বালু দিয়ে ভরাট করেন এবং সীমানা দেয়াল তুলে দেন। এতে ৩০ বছরের পুরোনো ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন। এলাকাবাসী প্রতিবাদ করেও কোনো ফল পাননি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদকারীদের হয়রানি করা হতো।
এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে কয়েকটি আবাসন কোম্পানি। কিছু অংশে পাকা স্থাপনা নির্মাণ করে সড়ক দখলে রেখেছিল সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন গ্রামবাসী রাস্তাটি উদ্ধার করেছেন।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

রূপগঞ্জে সালমান এফ রহমানের দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার

আপডেট টাইম : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫