ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

সিংগাইরে কিশোর গ্যাংদের হাতে খুন হলেন স্কুল ছাত্র রাহুল ইসলাম খান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের সাবেক মেম্বারের ছোট ছেলে রাহুল ইসলাম খান (১৫) নামের এক স্কুল ছাত্রকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাঁকা রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত ১৯ মে (সোমবার) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় ফাঁকা চকে এ ঘটনা ঘটে ।

নিহত রাহুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলাম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল মেম্বারের ছেলে রাহুলসহ ৩-৪ জন বন্ধু নিয়ে খালপাড় এলাকার রাস্তায় বসে গল্প করছিল। এ সময় পার্শ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্বের শত্রুতার জেরধরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায় হামলা চালায়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে কুপিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত করে সবাই দৌড়ে পালিয়ে যায়।
পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এ ঘটনায় নিহত রাহুলের পরিবারে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

সিংগাইরে কিশোর গ্যাংদের হাতে খুন হলেন স্কুল ছাত্র রাহুল ইসলাম খান

আপডেট টাইম : ০৬:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫