ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশ ও ভারতীয় বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ওসমান হাদিকে গুলি: সন্দেহভাজন একজনকে শনাক্ত তারাগঞ্জে দেনা মেটাতে বাড়ি লুটতে গিয়ে করা হয় হত্যা  তেঁতুলিয়ায় টানা তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ফরিদপুরে সড়ক উন্নয়নের ছয় লক্ষ টাকার কাঁচামাল ডাকাতি জনগণের অধিকার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ- ড. মাসুদ নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু শহিদুল ইসলাম বাবুলের সহযোগিতায় দুই ইউনিয়ন ফেরত পেল ফরিদপুর-৪

আদমদীঘির সান্তাহারে ভিডব্লিউবি’র ২৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় ২৯ বস্তা ভিডব্লিউবি’র সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় স্থানীয় জনসাধারণ এসব চালগুলো উদ্ধার করে।

দমদমা গ্রামের মোফাজ্জল খান জানান, আমি জানতে পারি কে বা কাহারা অবৈধ ভাবে ইউনিয়ন পরিষদের সামনে সরকারি চাল ক্রয় করছে। এসে দেখি ২ জন লোক এসব চাল কিনে নিচ্ছে। আমিসহ আমার কয়েকজন বন্ধু মিলে চালের গাড়ি আটক করি। পরে সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যার কে বিষয়টি জানালে তাহারা ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জুকে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদে জব্দ রাখা নির্দেশ প্রদান করেন। চাল উদ্ধারের সময় অবৈধ ভাবে দুই চাল ক্রেতা কৌশলে পালিয়ে যায়।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু বলেন, স্থানীয় জনসাধারণ ইউনিয়ন পর্যায়ে দুস্থ মহিলাদের খাদ্য সহায়তা (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় ২৯ বস্তা চাল আটক করে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করা চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে হেফাজতে রাখা হয়েছে।

সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, ইউনিয়নের সামনে অবৈধ ভাবে চাল বেচাকেনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না। ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি জানতে পায়। পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা স্যার এর সাথে কথা বলে ওই চালগুলো পরিষদের হেফাজতে রাখা হয়।

এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, চাল ক্রয়-বিক্রয়ের সময় আমি ইউনিয়ন পরিষদের ছিলাম না।

এ বিষয়ে আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ভিডব্লিউবি প্রকল্পের ২৯ বস্তা চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধারকৃত চাল গুলো এতিম খানায় হস্তান্তর করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে পরিষদের আশেপাশে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এ বিষয়ে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কে বলা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাদি ও এরশাদুল্লার উপরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আদমদীঘির সান্তাহারে ভিডব্লিউবি’র ২৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫