ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসকেও আটক করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।
আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকাল ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলনে ডেকেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করেছিল তখনকার সরকার। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

আপডেট টাইম : ১১:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫