ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ গাজীপুরে ১৯টি খাল খননসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন গাজীপুরে এমপি রনির উপস্থিতিতে ৪টি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শিক্ষার্থীদের সাথে তর্কে জড়িয়ে শেষে দৌড়ে পালালেন পঞ্চগড়ের মহিলা বিষয়ক কর্মকর্তা রূপগঞ্জে সাংবাদিক মাহিন অপহরণ, মুক্তিপণ আদায়ের পর নিরাপদে মুক্তি নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার- স্থানীয় সরকার মন্ত্রী গাজীপুর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল নারী কর্মীকে লাঞ্ছিত করায় উপপরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আদমদীঘিতে রেল স্টেশন ঘিরে পশুর হাটে প্রশাসনের নেই বাঁধা, দূর্ঘটনার আশঙ্কা

আদমদীঘি প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে নশরতপুর পশুর হাট। অতিরিক্ত খাজনা আদায়, মূল্য তালিকা না টাঙানো, নিয়ম না মেনে রেল স্টেশনের উপরে হাট বসানো সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরে পশুর হাটে এমন চিত্র দেখা যায়। তবে এই ঘটনার পরেও উপজেলা প্রশাসনের নেই কোন পদক্ষেপ। এদিকে চলন্ত রেললাইনে হাট বসানোর ফলে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার নশরতপুর রেল স্টেশনে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছরে কোরবানি ঈদের জন্য শুক্রবার ও সোমবার পশুর হাট বাসনো হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে এই হাট বসানোর অনুমতি পায়। অথচ নশরতপুর হাটের অনুমতি থাকলেও পশুর হাট বসানোর অনুমতি নেই বলে গোপন সূত্রে জানা যায়। স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে হাটটি পরিচালনা করা হচ্ছে। হাটে নেই মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত খাজনা আদায়, পশু প্রতি নেওয়া হচ্ছে ১০০-২০০ টাকা বেশি, নেই গণশৌচাগারের ব্যবস্থা। এসব নিয়মনীতি তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাবে পশুর হাট থেকে মুনাফা লুফে নিচ্ছেন হাট কর্তৃপক্ষ। এদিকে আদমদীঘি পশুর হাট ও সান্তাহার রাঁধাকান্ত পশুর হাটে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ এই হাটে ট্রেন আসার সময় মাইকে ডেকে বলা হয় ট্রেন আসছে সাবধান! রেল লাইন থেকে গরু সরাও। ট্রেন দুই কিলোমিটার দুর থেকে হুইসেল বাজিয়ে গতি কমিয়ে আসতে হয়। কয়েক বার ট্রেন ব্রেক কষে থামানোর আগেই ট্রেনের নীচে কাটা পড়ে একজন খামারীর গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ নশরতপুর রেল স্টেশনের উপর গরুর হাট চলে আসছে। এতে প্রশাসনের নেই কোন বাঁধা, নেই আইনগত পদক্ষেপ। ফলে তাদের নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বগুড়া সহকারী নির্বাহী প্রকৌশলী (পথ) নারায়ন চন্দ্র বলেন, এ ব্যাপারে রেলওয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বগুড়া ডিসি মহোদয় ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনকে তোয়াক্কা না করে নশরতপুর রেল স্টেশনের উপরে পশুর হাট বসায়।

আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা মুঠোফোনে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে চিঠি আদান-প্রদান হয়েছে এবং নশরতপুর হাটে পর্যাপ্ত জায়গা না থাকাই কিছু নিয়ম-নিতি মেনে রেলওয়ের উপর পশুর হাট বসানোর অনুমতি রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রমজান ও নারী দিবসে দিয়ামনি ই কমিউনিকেশন’র কোরআন-জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

আদমদীঘিতে রেল স্টেশন ঘিরে পশুর হাটে প্রশাসনের নেই বাঁধা, দূর্ঘটনার আশঙ্কা

আপডেট টাইম : ০২:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫