ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহআলী থানায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানা ঘেরাও

রাজধানীর শাহ আলী এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে শাহ আলী থানায় মামলাটি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

পুলিশ জানায়, অভিযুক্ত জাকির হোসেন ঢাকা উত্তর সিটির ৮ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
ডিসি মাকছুদের রহমান বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন—জাকির হোসেন তাকে মারধর করেছেন। পরে রাত ১০টার পর তিনি শাহ আলী থানায় এসে মামলা করেন। এ সময় বিএনপি নেতা জাকির হোসেন থানা ঘেরাওয়ের চেষ্টা করেন এবং মামলা রেকর্ড না করার জন্য চাপ সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাকির হোসেনের অনুসারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারাতে পারেন বাংলাদেশ ও ভারতীয় বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ

শাহআলী থানায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানা ঘেরাও

আপডেট টাইম : ০৭:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫