ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান মহার্ঘ ভাতা নয়, পে স্কেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বর্তমান সরকার- অর্থ উপদেষ্টা দায়িত্বশীল উদ্যোক্তাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ– ফয়েজ আহমদ তৈয়্যব গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে- উপদেষ্টা আদিলুর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক লে. অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম- প্রিন্সিপাল ইকবাল সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল

নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০৬:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৯৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের ভেতরে একটি মহল ‘সংস্কার ও বিচারের’ নাম করে জাতীয় নির্বাচন পেছাতে চায়। নতুন একটি দল পরিকল্পিতভাবে অপকর্ম ও হত্যাযজ্ঞ চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিতে চায় বলেও তিনি দাবি করেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে” সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আমিনুল হক বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জোরদার হয়েছে। আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়, কোনো প্রকার দেরি বা নাটক চায় না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা দেখেছি—গণতন্ত্রের অধিকারের জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। বিএনপি চায় না আর কোনো রক্ত ঝরুক। আমরা চাই একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে।”

গণমাধ্যম নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “স্বৈরাচার সরকারের সময়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সাংবাদিকরা সত্য কথা বলতে পারতেন না। এখন আপনারা স্বাধীনভাবে লিখতে ও বলতে পারছেন। বিএনপি বিশ্বাস করে, ভবিষ্যতেও কেউ আপনাদের সত্য কথা বলায় বাঁধা দিতে পারবে না।”

সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুর ১১,১০ নম্বর গোল চত্বর দিয়ে কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এসএম জিলানী, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহীন, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন,
ছাত্রদল সভাপতি মোঃ নাছির উদ্দীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, দারুসসালাম থানা বিএনপি আহবায়ক এসএ সিদ্দিক সাজু সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারণায় বান্দরবানে উপদেষ্টা আদিলুর রহমান খান

নির্বাচন পেছাতে ‘সংস্কার বিচারের’ নামে এখনও ষড়যন্ত্র চলছে: আমিনুল হক

আপডেট টাইম : ০৬:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫