ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন বিএনপি মহাসচিব

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে তিনি উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে যান, যেখানে এক পরিবারের তিন শিক্ষার্থী- আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পি চিরনিদ্রায় শায়িত আছেন।

বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান। একই সময় তিনি আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরও জিয়ারত করেন।

সন্তপ্ত এই মুহূর্তে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান দুর্ঘটনায় ভবিষ্যৎ প্রজন্ম হারানোর এই বেদনাদায়ক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন বিএনপি মহাসচিব

আপডেট টাইম : ০৫:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫