ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

রূপনগরে ২০ হাজার গাছ রোপণের উদ্যোগ, যুবসমাজকে খেলায় ফেরানোর আহ্বান

রূপনগর-পল্লবীতে ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

শুক্রবার সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের মেজবাহ স্পোর্টস ভ্যালিতে ‘হিউম্যানিটি অফ বাংলাদেশ’-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ-২০২৫’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রূপনগর থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন।

তিনি বলেন, “আমরা দলীয় ও নির্দলীয়ভাবে সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। এটি একটি ধারাবাহিক উদ্যোগ, যা পর্যায়ক্রমে চলবে।”

এ সময় তিনি আরও বলেন, “বিএনপি ৫ আগস্টের পর থেকে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সারা দেশে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটি অফ বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নাজমুল ইসলাম মিল্টন। অন্য বক্তারাও সামাজিক ও পরিবেশগত সচেতনতায় সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

রূপনগরে ২০ হাজার গাছ রোপণের উদ্যোগ, যুবসমাজকে খেলায় ফেরানোর আহ্বান

আপডেট টাইম : ০১:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫