ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের সুন্দর আগামীর জন্য গণভোটে “হ্যাঁ” ভোটের বিকল্প নাই- ধর্ম উপদেষ্টা বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চাঞ্চল্য ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন, মামলার প্রস্তুতি জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই”

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা আশা করব, শুধু রাজনৈতিক দল নয়, যেকোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি বহিঃপ্রকাশ হলো আজকের হিউম্যানিটি অব বাংলাদেশের আয়োজন।”

শনিবার সকালে রাজধানীর রূপনগরে ঢাকা -১৬ আসনের নিজ নির্বাচনী এলাকায় হিউম্যানিটি অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “থ্রি মেডিকেল ক্যাম্প আমরা শুরু করেছি। ভবিষ্যতেও এই ধরনের আরও সামাজিক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।”

বৃদ্ধাশ্রম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, “আমরা চাই না বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হোক। কিন্তু বাস্তবতা হলো, কিছু সন্তান তাদের মা-বাবাকে বৃদ্ধ বয়সে অবহেলা করে, রাস্তায় ফেলে যায়। এ সমাজে এই অমানবিক আচরণ আমাদেরকে বৃদ্ধাশ্রম তৈরি করতে বাধ্য করছে। এ ধরনের সন্তানদের কখনোই একজন ভালো মানুষ বলা যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অস্বাভাবিক আচরণকারী কিছু মানুষ আছে, যারা পারিবারিক দায়িত্ব ও মূল্যবোধ ভুলে গেছে। সমাজকে নতুন করে ঢেলে সাজাতে হবে, একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানের শেষাংশে তিনি হিউম্যানিটি অব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “নতুন সমাজ গড়তে এবং আগামীর মানবিক বাংলাদেশ নির্মাণে এই সংগঠনটি একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

হিউম্যানিটি অব বাংলাদেশের (মানবতার বাংলাদেশ) আয়োজনে সংগঠনটির সভাপতি ইন্জিঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানবতার বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা স ম জাহাঙ্গীর কবির জন, এছাড়াও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন প্রমুখ। কার্যক্রমের প্রচারে ছিলেন নাজমুল ইসলাম মিল্টন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

হিউম্যানিটি অব বাংলাদেশের মেডিকেল ক্যাম্পে আমিনুল হক: “অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই”

আপডেট টাইম : ১০:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫