ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে এদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।”

তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট তারিখে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি এদেশের সাধারণ মানুষসহ সকল আন্দোলনকারীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

বিকেল ৩টার পর র‌্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫