ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকো’র মৃত্যু : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাদ যোহর রূপনগর থানা ও আঞ্চলিক ৬, ৯২, ২, ৩, ৬ এবং ৫ নম্বর ওয়ার্ডে নিজের নির্বাচনী এলাকায় আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “যিনি রাজনীতি করতেন না, তাকে শুধু জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান হওয়ার কারণে অন্যায়ভাবে নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। মইনুদ্দিন-ফখরুদ্দিনের ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্রে তিনি চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।” ২০১৫ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মালয়েশিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরও বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী, বিশেষ করে ক্রিকেটপ্রেমী একজন মানুষ। বাংলাদেশের ক্রিকেটের আধুনিক রূপদাতা হিসেবে তিনি টেস্ট স্ট্যাটাস থেকে শুরু করে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। তাঁর উদ্যোগেই মাত্র ছয় মাসে বগুড়ার চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানে নির্মিত হয়, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা।”

আমিনুল হক উল্লেখ করেন, কোকো নিজে ক্রিকেট খেলেছেন, ক্লাব পরিচালনা করেছেন এবং দেশের আনাচে–কানাচে ঘুরে ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন। তিনি বিদেশি ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞদের মাধ্যমে দেশের ক্রিকেটের মানোন্নয়নে নানা উদ্যোগ নিয়েছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, আশরাফ আলী গাজী, মোকছেদুর রহমান আবির, সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান সুমন, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, আলী আহমেদ রাজু, তহিরুল ইসলাম তুহিন, রূপনগর আবাসিক বাড়িমালিক সমিতির সভাপতি বিএনপি নেতা মো. শাহ আলম মোল্লা, ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান ই এলাহী বাবুল প্রমুখ।

পরে বিকেলে আমিনুল হক পল্লবীর বেগুনটিলা বস্তিতে মুক্তিযোদ্ধা সমিতির আয়োজিত আলোচনা সভায় অংশ নেন এবং পল্লবীর বিন্দাবনে পানির পাম্প উদ্বোধন করেন। সন্ধ্যায় রূপনগর ৬ নম্বর টিনশেড এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকো’র মৃত্যু : আমিনুল হক

আপডেট টাইম : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫