ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, “আল বটর বাহিনী ধর্মের নামে ধর্মকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। যাদের দিনের শুরু হয় মিথ্যাচার দিয়ে, তারা দেশের জনগণের খেদমত করবে কিভাবে?”

তিনি আরও বলেন, “আবার নতুন আরও একটি দল আসছে, তারা চেষ্টা করছে। কিন্তু তাদের উদ্ধত আচরণ, দাম্ভিকতা, চাঁদাবাজি ও দখলদারি কার্যকলাপের কারণে জনগণই তাদের জবাব দেবে।”

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ঢাকা মহানগর পশ্চিম রূপনগর থানা ছাত্রদলের কর্মীসভা ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।

দলীয় শৃঙ্খলা ও সতর্কতার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, “এই বিষয়গুলোতে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ তারা সব সময় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে। বিএনপি কোনো দখলবাজ, চাঁদাবাজ বা অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।”

তিনি বিএনপিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করে বলেন, “ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনই এক পরিবার। আমরা জিয়া পরিবারের সদস্য হিসেবে গর্বিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে যে সংগঠন গড়ে তুলেছেন, আমরা সেটি শক্তিশালী করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি, আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি মিথ্যা মামলায় জর্জরিত ও নির্যাতিত হয়েছেন।”

জিয়া পরিবারের অবদান ও ত্যাগ উল্লেখ করে আমিনুল হক বলেন, “বাংলাদেশের রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তারপরও তারা কখনো অন্যায় বা ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়নি। সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার ও ভোটের মর্যাদার কথা বলেছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ—তারা সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে।”

সভায় ছাত্রদল ও বিএনপির স্থানীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

আপডেট টাইম : ০৫:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫