ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ!

শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান, ট্রাকভর্তি পলিথিন জব্দ

শরীয়তপুর প্রতিনিধি-
শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত হয়েছে অবৈধ পলিথিন বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।

অভিযানের সময় ঢাকা থেকে শরীয়তপুরগামী একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পাওয়া যায় ৭৬ বস্তা—প্রায় ৩ হাজার কেজি—অবৈধ পলিথিন শপিং ব্যাগ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ট্রাক মালিক পক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।
এ সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও ইলোরা ইয়াসমিন বলেন, পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দেশে ২০০২ সাল থেকেই পলিথিন ব্যাগের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ। তবে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পণ্য এখনও গোপনে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান ও জরিমানার মাধ্যমে অবৈধ পলিথিনের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির

শরীয়তপুরে অবৈধ পলিথিন বিরোধী অভিযান, ট্রাকভর্তি পলিথিন জব্দ

আপডেট টাইম : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫