ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু বান্দরবানের ৩’শ নং আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও পথসভা কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ে সপ্তাহ ব্যবধানে ২ সড়ক দুর্ঘটনা, বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন নওগাঁয় সাংবাদিক মেহেদী হাসান অন্তরকে মানবতাবাদী সম্মাননা নওগাঁ কাঁচামাল বাজার সমিতির সভাপতি-সাঃ সম্পাদকের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

মাগুরার শ্রীপুরে বালু ফেলে জমি দখলের অভিযোগ !

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর পশ্চিমপাড়া গ্রামে মডেল মসজিদের পাশে সালাম সহ ৪-৫ জন লোকজনের বিরুদ্ধে বালু ফেলে জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার ১৫ আগস্ট বেলা ১১ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল বালির স্তুপ।

শ্রীপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোছাঃ রোকেয়া বেগম (৪৫), স্বামী-মোঃ সিরাজুল ইসলাম টোকন, মাতা- মোছাঃ কদভানু বেগম, সাং-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা। অভিযোগে বিবাদী আব্দুস সালাম (৫২), পিং-মৃত, বাদলশাহ, সাং- শ্রীপুর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। শ্রীপুর থানাধীন ১৯ নং শ্রীপুর মৌজার ১৬৬৫ নং খতিয়ানের ৫০৩৭, ৫০৪২ নং দাগে থাকা ১৫ শতাংশ জমি সিরাজুল ইসলাম টোকন ও মৃত হারুন আলী বিশ্বাসের নামীয় সম্পত্তি। সিরাজুল ইসলাম টোকন অসুস্থ্য থাকায় তার স্ত্রী চিকিৎসার জন্য প্রায়ই ঢাকাতে অবস্থান করছে। অপর বিবাদী সালাম উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করবার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা ও সুযোগ খুজে আসছে। সিরাজুল ইসলাম টোকন ও রোকেয়া ঢাকাতে থাকার সুযোগে গত ইং- ১১/০৮/২০২৫ তারিখে তাদের নামীয় সম্পত্তির উপর জোর পূর্বক বালু ফেলে জায়গা দখলসহ ঘর নির্মাণ করবার জন্য বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন অপচেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ইং-১৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১০ টার সময় তাদের নামীয় সম্পত্তির উপর উপস্থিত হতেই সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন রোকেয়া কে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রোকেয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ খুন জখম করবার জন্য হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীদের মারমুখি অবস্থান বুঝতে পেরে রোকেয়া নিরবে ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন এতটাই খারাপ প্রকৃতির লোক, যে কোন সময়ে রোকেয়া সহ তার পারিবারের অন্যান্য সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে তাহার আশু সম্ভাবনা বিদ্যমান।

রোকেয়া বেগম জানান, আমাকে সালাম সহ বেশ কয়েকজন লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করার চেষ্টা করে। ঘটনার বিষয় তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে ছালাম বিশ্বাস (৫৫) ও আলম বিশ্বাস (৫০) দুই ভাই জানান, আমরা আপন দুই ভাই পরিবার পরিজন নিয়ে সরকারি খাস জমিতে বসবাস করি। আর বালি ফেলেছি ঘরের পিছনে এটাও সরকারি খাস জমি আর ঐ বালি দিয়ে ঘরের পিছনে ভরাট করবো কারণ বর্ষার পানিতে ঘরের ডোয়া ধসে পড়ে যাচ্ছে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল ইসলাম টোকন জানান, আমার দলিলকৃত ১৫ শতাংশ জমির মধ্যে ছালাম বিশ্বাস সহ আরও অজ্ঞাত ৪-৫ জন লোকজন বালি ফেলে ঘর তুলার পায়তারা করছে। যেটা স্থানীয় সাবেক মেম্বার সদস্য ইদ্রিস আলী ইদু সহ আরও অনেক লোকজন জানে ও দেখেছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ

মাগুরার শ্রীপুরে বালু ফেলে জমি দখলের অভিযোগ !

আপডেট টাইম : ০১:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫