ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ! মোহনা টিভির অফিস দখলে রেখেছেন এম এ মালেক! মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পিজ ঢালাই- এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মহম্মদপুরে ভিজিএফের চালে ৪০% রাজনৈতিক ভাগের অভিযোগ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় তারাবো পৌরসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

কাল উদ্বোধন হচ্ছে তিস্তার ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

গাইবান্ধা প্রতিনিধি-

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ অবশেষে উদ্বোধনের অপেক্ষায়।

আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করবেন।

সরকারি অর্থায়ন ছাড়াও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (SFD) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (OFID) এর সহায়তায় সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৯২৫ কোটি টাকা।

দুই লেনবিশিষ্ট এই সেতুটি ১৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬০ মিটার প্রশস্ত। এতে মোট ৩১টি স্প্যান রয়েছে। এটি একটি আধুনিক প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

সেতু চালু হলে যা যা বদলাবে

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে।

ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে।

উন্নত রোড নেটওয়ার্ক গড়ে ওঠায় শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে।

পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার সঙ্গে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে।

তিস্তার বুকে নির্মিত এ সেতুটি শুধু দুই তীরকে নয়, বরং সমগ্র উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কাল উদ্বোধন হচ্ছে তিস্তার ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

আপডেট টাইম : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫